৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭
শিরোনাম:

২৪ ঘণ্টায় করোনায় আরও সাতজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ২৪৫৬

রোববার (১৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি হলো ৯১ জনের। চ্যানেল২৪

Thank you for reading this post, don't forget to subscribe!

স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় দেশে ২,৬৩৪ নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া আরো ৯ জন সুস্থ হয়েছেন; এ নিয়ে মোট ৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তিনি জানান. লকডাউন কার্যকর না হলে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে । তাই  করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা বর্তমানে আক্রান্তের সপ্তম সপ্তাহে আছি। এ সপ্তাহে থেকে ইউরোপ ও আমেরিকায় লক্ষ লক্ষ লোক আক্রান্ত হয়েছেন এবং হাজার হাজার লোক মারা গিয়েছেন। দুই কারণে দেশে করোনাভাইরাস ছড়িয়েছে- লকডাউন সঠিকভাবে হচ্ছে না, আক্রান্ত এলাকা হতে লোকজন ভালো এলাকায় যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভকগের(এম আইএস)পরিচালক ড. মো. হাবিবুর রহমান ‘করোনা ভাইরাস সংক্রান্ত’ অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত ছিলেন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Loading