৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৭
শিরোনাম:

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার সচিত্র প্রতিবেদন ই-মেইল পাঠানোর অনুরোধ বিএনপির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা আলমগীর ইতোমধ্যে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের তাদের সামর্থ অনুযায়ী সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যসুরক্ষা নিয়ম কঠোরভাবে মেনে চলে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। দলের এই নিদের্শনা মেনে সারাদেশে দলটির নেতাকর্মীরা তাদের সাধ্যমত জনগণের পাশে দাঁড়িয়েছে। দলটির কেন্দ্রীয় নেতাদের দাবি এমনটাই। coronavirushelpbnp@gmail.com (করোনাভাইরাস হেল্প বিএনপি এট জিমেইল ডট কম) এই মেইলের সকল ভিডিও ও ছবি সংরক্ষণ করা হবে দলের তথ্য ভান্ডারে।

Thank you for reading this post, don't forget to subscribe!

জানা গেছে, সারাদেশে যারা এই কাজে সম্পৃক্ত হয়েছে বা হচ্ছেন তাদের নিয়ে একটি তথ্যভান্ডার তৈরি করা হবে। যা করোনা পরবর্তি রাজনীতিতে বিশেষ করে দলের পদপদবি পাওয়ার ক্ষেত্রে এই কার্যক্রমগুলো মূল্যায়ণ করা হবে। এছাড়া করোনা পরিস্থিতি বিএনপি জনগণের পাশে নেই সরকারের এমন প্রচারণার বিরুদ্ধে এই তথ্যচিত্র ব্যবহার করা হবে।

বিএনপি কমিউনিকেশন সেল সূত্রে জানা গেছে, নেতাকর্মীদের এই কার্যক্রমের সচিত্র প্রতিবেদন প্রচার করবে। যে তথ্য দিতে হবে- যারা বিপদগ্রস্ত মানুষের জন্যে কাজ করছেন, তারা নিজের নাম, দলীয় পদবী, মোবাইল নাম্বার, বিতরণের তারিখ, বিতরণকৃত দ্রব্য ও সেবার নাম এবং পরিমাণ, বিতরণের এলাকার নাম, সুবিধাপ্রাপ্ত পরিবারের সংখ্যা ও সুবিধাপ্রাপ্ত পরিবার দৈনিক তিনবেলা হিসেবে কত দিন এই খাবার খেতে পারবে এসবের সংক্ষিপ্ত বিবরণ থাকতে হবে।

Loading