করোনায় ফ্রন্টলাইন যোদ্ধা হলেও অনেক চিকিৎসক-স্বাস্থ্যকর্মী সামাজিকভাবে হয়রানি-হেনস্তার শিকার হচ্ছেন। বেশ কয়েকজনকে বাসা থেকে বের করে দেয়া, লিফ্ট ব্যবহার নিষিধ ও ঢুকতে না দেয়ার অভিযোগ রয়েছে। অনেককে থাকতে হচ্ছে হাসপাতালের কেবিনে।
Thank you for reading this post, don't forget to subscribe!বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-বিএমএ’র দাবি হয়রানি শিকার এখনও হচ্ছেন। কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান চিকিৎসক সংগঠনটির।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বলছেন, শুধু বাসায় ঢুকতে দেওয়া নয় বেসরকারী হাসপাতাল গুলো লোকবল ছাটাই শুরু করছে। বেতনও কমাচ্ছেন। অনেক ক্ষেত্রে অর্ধেক বা না দেওয়ার কথা বলছে হাসপাতাল কতৃপক্ষ।
তবে এ বিষয়ে প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. এনামুর রহমান বলেন, আমাদের অ্যাসোসিয়েশন ভুক্ত কোনো কলেজ হাসপাতালে বরখাস্ত বা বেতন কমানো হয় নাই।
বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী বলেন, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের প্রতি মানবিক না হলে এ সংকট আরো বাড়বে। বাড়িওয়ালাদের বুঝাতে হবে চিকিৎসক আপনার প্রয়োজনে আপনার পাশে আছে। প্রশাসনের কাছে আমাদের আহবান যেখানে আপনারা এ ধরনের খবর পাবেন চিকিৎসকদের পাশে দাড়ান।
![]()