২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০০
শিরোনাম:

কলাপাড়ায় চার ব্যবসায়ীকে ভ্রাম্যমানআদালতের জরিমানা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে চার ব্যবসায়ীকে ১২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে পৌরশহরের আবুল ফাত্ধাসঢ়;হ, বাচ্চু, মো.জাহাঙ্গীর আলম, ও মো.এরশাদ নামের চার ব্যবসায়ীকে এ অর্থদন্ড দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল।

Thank you for reading this post, don't forget to subscribe!

উপজেলা নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল জানান, করোনা সংক্রমন এড়াতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ওই চার ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান খুলে ব্যবসা পরিচালনা করছিল। প্রত্যেককে তিন হাজার
টাকা করে দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ও ২৬৯ ধারায় এ অর্থ দন্ডদেশ দেয়া হয়েছে। সরকারী নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান ।

Loading