যেকোনো ‘প্রথম’ কিছুর স্বাদ একটু ভিন্ন। সেটার প্রতি আলাদা মায়াও কাজ করে। তবে সব মায়া ভুলে নিজের অতি প্রিয় ব্যাটটি হাতছাড়া করে দিচ্ছেন মুশফিকুর রহিম। দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানোর দিনে যে ব্যাটে খেলেছিলেন সেটি নিলামে তুলছেন মুশি।
Thank you for reading this post, don't forget to subscribe!২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহীম। ঐতিহাসিক ওই ব্যাটটি বেশি দামে টুইট করে এই আহ্বান জানান টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান।
টুইটে মুশফিক লেখেন, এই ব্যাটটি আমার কাছে খুবই মূল্যবান। টেস্টে প্রথম ডবল সেঞ্চুরি করেছিলাম আমি এই ব্যাট দিয়ে। অনেক স্মৃতি জড়িয়ে আছে একে ঘিরে। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি কোভিড-১৯-এ বিপর্যস্তদের সহায়তায় আমি আমার এই ব্যাট নিলামে তুলবো। অনুগ্রহ করে এগিয়ে আসুন এবং তাদের সহায়তা করুন।
তিনি আরও বলেন, এই ব্যাট বিক্রির অর্থ কোভিড-১৯ এ আক্রান্ত মানুষদের সাহায্যার্থে ব্যয় করা হবে। কিভাবে এবং কোথায় নিলাম হবে আপনাদের শীঘ্রই তা জানিয়ে দেয়া হবে।
![]()