৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৭
শিরোনাম:

বিএনপি পকেটের টাকায় ত্রাণ দিচ্ছে আর সরকারি দলের চেয়ারম্যান মেম্বাররা চাল, ডাল, তেল চুরি করছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকারী ত্রাণ জনগণের টাকায় কেনা। সেই ত্রাণ সাধারণ জনগণ পাচ্ছে না। ত্রাণের চাল, তেল, ডাল পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের মেম্বার চেয়ারম্যানের বাড়িতে। মহামারীর মধ্যে শুরু হয়েছে চাল ডাল চোরদের উৎসব।

Thank you for reading this post, don't forget to subscribe!

রিজভী বলেন, নিম্নআয়ের মানুষ যারা দিন আনে দিন খায় তারা খাবার সংগ্রহ করতে পারছে না। তারা ক্ষুধার জ্বালায় হাহাকার করছে। দেশ কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কে ও সংখ্যার মধ্যে দিন যাপন করছে। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে জনগণকে সচেতন বা করোনা প্রতিহত করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এখন মহামারী আকার ধারণ করছে।

তিনি বলেন, মহামারীর মধ্যে বিএনপি’র নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। কুষ্টিয়ায় একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সরকার মনে করছে বিএনপি যেভাবে মানুষের সহযোগিতায় এগিয়ে আসছে ত্রাণ বিতরণ করছে তাতে তাদের মুখ আর থাকছে না। তারা যতই গ্রেপ্তার করুক আমরা এই মহামারীতে মানুষের পাশে আছি এবং থাকব।

মঙ্গলবার কাফরুল থানা বিএনপি’র উদ্যোগে ইব্রাহিমúুর কাফরুল এলাকায় ত্রাণ বিতরণে রহুল কবির রিজভী একথা বলেন। এসময় ড্যাবের সহকারি মহাসচিব ডাক্তার শাকিল, ঢাকা মহানগর উত্তরের যুগ্ন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কাফরুল থানা বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর বিএনপি নেতাকর্মীরা দু:স্থ গরিব মানুষের বাসায় বাসায় গিয়ে খাদ্য দ্রব্য পৌঁছে দেন।

Loading