২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৬
শিরোনাম:

এক দিনে করোনায় মৃত্যু ৯ জনের, নতুন শনাক্ত ৪৩৪

মঙ্গলবার (২১ এপ্রিল) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বুলেটিনে এসব জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি জানান, এ নিয়ে ভাইরাসটিতে ১১০ জনের মৃত্যু হয়েছে।  গত ২৪ ঘণ্টায় ৩ ১২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২ ৯৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ ৫৭৮টি। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৮২-এ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ জন ,এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন।

নাসিমা সুলতানা জানান,  গত ২৪ ঘন্টায় যে নমুনা সংগ্রহ করা হয়েছে, তা  আগের দিনের তুলনা ৩ দশমিক ৭ শতাংশ বেশি। পরীক্ষা করা হয়েছে আগের দিনের তুলনায় ৭ শতাংশ বেশি।

তিনি বলেন, মৃতদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৪ জন নারী। বয়সের হিসেবে ৬০ এর উপরে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন এবং ৪১ থেকে ৫০ এর মধ্যে ৩ জন। আইসলুশনের নেওয়া হয়েছে ৮৯ জনকে। বর্তমানে আইসলুশনের আছেন ৭৬৫ জন।

গত ২৪ ঘণ্টায় মোট কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৫ হাজার ৫৯২ জনকে এবং এ পর্যন্ত নেয়া হয়েছে এক লাখ ৬০ হাজার ৮০৬ জনকে। বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ৭৭ হাজার ৯৩১ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারন্টাইনে আছেন ৫ হাজার ৮৭৪ জন। মোট কোয়ারেন্টাইনে আছেন ৮৩ হাজার ৮০২ জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন ৭৭ হাজার ৪ জন।

বুলেটিন বলা হয়, যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন, তবে তাদের এ মুহূর্তে ঘরের বাইরে না যাওয়াই ভালো। স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Loading