৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৮
শিরোনাম:

ত্রাণ কার্যক্রমে বাধা দিয়ে নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে, অভিযোগ রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, খাদ্যের সংকটে চারিদিকে হাহাকার শুরু হয়েছে। সাধারণ ক্ষুধার্ত মানুষ ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করছে, ত্রাণের দাবিতে বিক্ষোভ করছে। অথচ দেশের নানা স্থান থেকে হাজার হাজার বস্তা চাল, আটা, ভোজ্য তেল প্রায় প্রতিদিনই উদ্ধার হচ্ছে। আর এই হাজার হাজার বস্তা লুটপাটে শাসকদলের লোকেরাই জড়িত।

Thank you for reading this post, don't forget to subscribe!

রুহুল কবির রিজভী বলেন, বিনাভোটে ক্ষমতায় থাকা, নানাধরণের কালো আইন প্রণয়ন, বিরোধী দলকে নিশ্চিহৃ করার এজেন্ডা বাস্তবায়ন এবং সরকারের সমালোচকদের মুখ বন্ধ করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যাবহার, আত্মসাৎ, চুরি ও লুটের সংস্কৃতি প্রতিষ্ঠা হয়েছে। যার ফলে বাংলাদেশে করোনার পদধ্বনী শোনার পরেও কোনো প্রস্তুতি গ্রহণ না করে নির্বিকার থেকেছে ক্ষমতাসীনরা।

বিএনপির মূখপাত্র বলেন, বিএনপি ও এর অংঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের দেশজুড়ে ত্রান কার্যক্রমে বাধা দিয়ে তাদেরকে মিথ্যা মামলা জড়িয়ে গ্রেপ্তার করা হচ্ছে। অথচ সরকারি দলের নেতাকর্মীদের সরকারি ত্রাণ নিয়ে তেলেসমাতির মহাধুমধাম মহাসমারোহে চলছে।

বুধবার নারায়ণগঞ্জ জেলাধীন রুপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শরীফ আহমেদ টুটুল এর ব্যাবস্থাপনায় ইউনিয়নের অসহায়, কর্মহীন মানুষদের মাঝে ত্রান বিতরণ করা হয়। ত্রান বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।

Loading