করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির অবনতির কারণে কিছু নির্দেশনাসহ এ ছুটি বাড়ানো হয়েছে। এমনটাই জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।বুধবার (২২ এপ্রিল) বিকেলে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন যেকোন সময় জারি হতে পারে। চ্যানেল২৪
Thank you for reading this post, don't forget to subscribe!এরআগে সরকার ঘোষিত সাধারণ ছুটি ও নিয়ন্ত্রিত চলাচলের মেয়াদ এ দফায় বাড়ানো হয় ২৫ এপ্রিল পর্যন্ত। এবার ৫ম বারের মতো সরকারি ছুটি বাড়ানো হলো।
করোনাভাইরাসের প্রভাবে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়। এরপরে ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল পর্যন্ত করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত।
এর আগে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত করোনাভাইরাস প্রতিরোধে জাতীয় কমিটি আরও সাত দিন ছুটি বাড়ানোর সুপারিশ করেছিল।
![]()