৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৪
শিরোনাম:

প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনাভাইরাসের ভয়কে জয় করবো: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন সাহসী এবং  পরীক্ষীত নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ  অনেক সংকট ও দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এই সংকটকালে যারা কষ্টে আছেন তাদের এই প্রয়াস অব্যাহত রাখার আহবান জানিয়ে তিনি  বলেন, বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। যারা কর্মহারিয়ে দিশেহারা মুখে বলতে পারেনা, তাদের খুঁজে খুঁজে বাড়ী গিয়ে ত্রাণ দিতে হবে।
কাদের বলেন, এই সংকটে দুটো বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে তা হলো-এই যুদ্ধে করোনাকে মোকাবেলা করতে হবে ও গরীব মানুষদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
কৃষকের ধান কাটা কর্মসূচিতে কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশ নেয়ায় তাদের ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপ-কমিটির উদ্যোগে অসহায় গরীব মানুষের মাঝে প্রতিনিধির মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণের আগে তাঁর বাসা থেকে সংযুক্ত হয়ে ভিডিও কানফারেন্সিংএ একথা বলেন।
পরে দেশের আলেম ওলামা,মটরচালক লীগ,মহিলা শ্রমিকলীগ,ফটো জার্নালিস্ট, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের মধ্যে খাদ্য সামগ্রিক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ প্রমুখ।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!