অঘোষিত লক ডাউনের প্রায় এক মাস পার হল। মানুষের স্বাভাবিক জীবন, ব্যবসা বাণিজ্যের পাশাপাশি হুমকির মুখে দেশের শিক্ষা ব্যবস্থাও। করোনার কারণে লন্ডভন্ড শিক্ষা পঞ্জিকা। গত কয়েক বছর ধরে এপ্রিলে শুরু হওয়া এইচএসসি পরীক্ষা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা, যা ভোগাচ্ছে শিক্ষার্থীদের।
Thank you for reading this post, don't forget to subscribe!তবে তাদের প্রস্তুতি ঠিক রাখার পরামর্শ দিয়ছেন শিক্ষামন্ত্রী ও বোর্ড সংশ্লিষ্টরা। পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষার্থীদের প্রস্তুতির সময় দিয়েই জানানো হবে পরীক্ষার পরবর্তী তারিখ।
শিক্ষার্থীরা বলেন, পরীক্ষা না হয় পিছিয়ে গেলো। কিন্তু আমাদের কি হবে? আমরা কি করবো। পরীক্ষা হবে কবে কেউ যানে না। আমরা প্রস্তুতি নিবো কিভাবে । কোনো গাইড লাইনও নেই আমাদের জন্য। তবে শিক্ষকরা তাদের মানসিক সাহস জুগিয়ে চলেছেন বলে জানান শিক্ষার্থীরা।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রæত সব পরীক্ষা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ফল প্রকাশ করা হবে। সেই সাথে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে সময় নষ্ট না করে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, সব প্রস্তুতি নিয়ে আমরা বসে আছি। যে দিন থেকে সব কিছু খুবেল যাবে সেদিন থেকে দুই সপ্তাহের একটি সময় দিয়ে পরিক্ষার সময়সূচি ঘোষণা করা হবে।
দিপুমনি বলেন, সব বিশ^বিদ্যালয়গুলোর সঙ্গে আমরা ইতমধ্যে কথা বলে রেখেছি। সব কিছু স্বাভাবিক হলেই যাতে পরীক্ষার কার্যক্রম শুরু করা যেতে পারে সেই প্রস্তুতি নিতে বলা হবে।
আর পরীক্ষা শেষে ফল প্রকাশ হবে দ্রুত সেই সাথে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও হবে কোনো কালক্ষেপণ না করেই। এই বিশ্ব সংকটে পরিস্থিত বিবেচনায় শিক্ষার্থী অভিভাবকদের ধৈর্য রাখার পাশাপাশি বাড়িতে অবস্থানের পরামর্শও তাদের।
![]()