২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১১
শিরোনাম:

অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ জাবের চৌধুরী

সৌরভ চৌধুরী সুনামগঞ্জ প্রতিনিধি : দেশে চলমান করোনা দুর্যোগে কর্মহীন অসহায় খেটে খাওয়া মানুষের প্রতি সহায়তার হাত বাড়ালেন নবীগঞ্জ  উপজেলার সাবাজপুর গ্রামের,যুক্তরাষ্ট্র প্রবাসী মতিউর রহমান চৌধুরীর ছোট ছেলে মোঃ জাবের চৌধুরী। আজ শনিবার সকাল ১০.৩০মিঃ সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আহমদাবাদ ইচ্ছারচর গ্রামে জাবের চৌধুরীর নানার বাড়ি এলাকায় তাহার আত্বিয় স্বজন দ্বারা ২কেজি তৈল, ২কেজি পিয়াজ,২কেজি আলু,১কেজি ময়দা,১কেজি চিনি,৫০০খেজুর ও ১টি সাবান সহ ৩০টি অসহায় পরিবারের মাঝে বিতরণ  করেন।
বিতরন কালে ছিলেন জাবের চৌধুরীর নানা আব্দুর রকিব চৌধুরী (সাবেকইউপি সদস্য ৯নং ওয়ার্ড) তাহার মামা মোহন চৌধুরী,শাহিন চৌধুরী,রনি  তালুকদার, ও সৌরভ চৌধুরী। এ সময় প্রবাসী জাবের চৌধুরীর মুঠোফোনে কথা হলে তিনি বলেন,দেশে এই ক্লান্তি লগ্নে সমাজের বিত্তবানরা দয়ার দরজা খোলে অসহায় মানুষদের প্রতি সহায়তার হাত বাড়ালে কিছুটা হলে ও অসহায় মানুষ গুলো উপকৃত হবেন। যার যার অবস্তান থেকে সাধ্য মতো অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য অনুরোধ করেন।এ সময় আরও উপস্তিত ছিলেন বিজয় তালুকদার,মিটুন চৌধুরী,তুহিন চৌধুরী,ও মাসুম চৌধুরী প্রমুখ।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!