স্থাপনকলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : করোনা ভাইরাস পরিস্থিতিতেসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় হ্যান্ডওয়াস পয়েন্ট স্থাপন করা হয়েছে। বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডকনসার্ন বাংলাদেশ’র উদ্যোগে পৌর শহরের বিভিন্ন স্থানে এ ওয়াস পয়েন্ট স্থাপনকরে। এর পর পরই জনসাধারন এর ব্যবহার শুরু করেছে। প্রতিদিন সকাল থেকে শেষবিকাল পর্যন্ত সামাজিক দুরত্ব বজায় রেখে সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলতেদেখা গেছে অনেককে। এটি একটি ভাল উদ্যোগ এমটাই জানিয়েছেনসচেতনমহল।ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র সূত্রে জানা গেছে, দাতা সংস্থা “টিয়ার ফান্ড ইউকে’’ এর অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জরুরী এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শুক্রবারসকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে ওয়াশ পয়েন্টে স্থাপন করা হয়েছে। এসবহ্যান্ড ওয়াশ পয়েন্টে পানির ড্রাম, হ্যান্ড ও টাওয়াল রাখা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!প্রতিটা স্থানে১৬০ লিটার ধারন ক্ষমতা সম্পন্ন পানির ড্রাম রাখা হয়। এসব দেখাশোনার জন্যএকজন করে লোক নিয়োগ দেয়া হয়েছে। এ থেকে জনগন সহজেই হাত ধোয়ারমাধ্যমে নিজে ও অন্যকে করোনা ভাইরাসের ঝুঁকি প্রশমনে সহায়তা করছে।কলাপাড়া পৌর শহরের ব্যবসায়ি গাজী মো. মুসা বলেন, এ হ্যান্ড ওয়াস পয়েন্টস্থাপন করা ফলে লোকজন হাত ধোয়ায় অব্যাস্ত হচ্ছে। এ উদ্যোগটি খুবই ভাল। এহ্যান্ড ওয়াস পয়েন্টে থেকে হাত ধুতে পারবো। এখান থেকে আর বাজারেরব্যসায়িদের পুকুর কিংবা টিউবয়েলে গিয়ে হাত ধোয়ার জন্য যেতে হবেনা।ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার জেমস্ধসঢ়; রাজিব বিশ্বাস বলেন,করোনা ভাইরাস’র ক্ষতির প্রভাব থেকে জনসাধারনকে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ হ্যান্ড ওয়াস পয়েন্ট স্থাপন, জীবানুনাশক স্প্রে ওমাইকিং এর মাধ্যমে সচেতনতা মুলক প্রচার প্রচারনা করা হয়েছে। এছাড়াঅসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সহায়তা দেয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন,করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন এনিজিও সহযোগীতার হাত বাড়িয়েদিয়েছে। এরই ধারাবাহিকতায়ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ পৌর শহরে দু’টি হ্যান্ডওয়াস পয়েন্ট স্থাপন করেছে। উপজেলা প্রশাসন এর জন্য স্থান নির্ধারন করেদিয়েছে।
![]()