সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসণ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ১৫২ জন। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন পাঁচ হাজার ৯১৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ জন এবং এখন পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১৩১ জন।
Thank you for reading this post, don't forget to subscribe!স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় যে সাত জন যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ৬ জন এবং নারী একজন। এদের ৫ জন ঢাকার, একজন সিলেটের এবং একজন রাজশাহীর। যারা মারা গেছেন তাদের পাঁচ জনের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে, একজনের বয়স ৪০-৫১ বছরের মধ্যে এবং একজন শিশু, যার বয়স ১০ বছরের নিচে।
নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ১৯২টি। পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৮১২টি নমুনা। এখন পর্যন্ত মোট শনাক্ত ৫ হাজার ৯১৩ জন। আর এখন পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৫০ হাজার ৪০১টি।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, নমুনা সংগ্রহ শনিবারের (২৬ এপ্রিল) তুলনায় ১৩ দশমিক ৯১ শতাংশ বেশি এবং যা পরীক্ষা করেছি তা শনিবারের (২৬ এপ্রিল) চেয়ে ৯ দশমিক ৬৬ শতাংশ বেশি। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় যারা সুস্থ হয়েছেন, তারা হাসপাতালে ছিলেন। আক্রান্ত ব্যক্তিদের যারা বাড়িতে অবস্থান করে সুস্থ হন, তাদের তথ্য আমরা এখানে করিনি। আশা করছি ভবিষ্যতে তালিকা করে জানাবো।
![]()