২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০১
শিরোনাম:

শরণখোলায় করোনা দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী দিল সেনাবাহিনী

নইন আবু নাঈমঃ রেশনের বরাদ্ধ থেকে করোনা দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৭পদাতিক ডিভিশনের ২৮ব্রিগ্রেডের একটি দল সোমবার দুপুরে বাগেরহাটের শরণখোলায় দুস্থদের বাড়ি বাড়ি এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়। এসময় করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব নিশ্চিত ও মানুষকে ঘরে থাকার আহবান জানান এবং জীবাণুনাশক স্প্রে করেন সেনা সদস্যরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

শেখ হাসিনা সেনানিবাসের ৪৩বীর ইউনিটের লেফটেন্যান্ট কর্ণেল শাম্স ইয়াসিন খান ও ক্যাপ্টেন আরাফাত হোসেন অনি ত্রাণ বিতরণ দলের নেতৃত্ব দেন। কর্নেল শামস ইয়াসিন খান বলেন, করোনাভাইরাসের সংক্রমণরোধে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা এবং সরকারের নির্দেশনা অনুযায়ী জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী। তার ধারবাহিকতায় আমাদের রেশনের বরাদ্ধ থেকে গ্রামের প্রকৃত গরীব ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি।#

Loading