৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৯
শিরোনাম:

তাহসানের জন্য পাত্রী খুঁজছেন শুভ!

সংগীতশিল্পী তাহসান খানের ইনস্টাগ্রাম পোস্টে চিত্রনায়ক আরিফিন শুভর মন্তব্য ‘ম্যারি মি তাহসান’। শুভর এমন মন্তব্যে, সবাই অবাক। তাহলে কি শুভর ইনস্টাগ্রাম বেদখল! একটু পরই তাহসানের জবাব, ‘থাপ্পড় খাবি কিন্তু। তুই না আমার বউ খুঁজে দিবি!’ এবার বোঝা গেল, পুরোটাই চলছে মজার ছলে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আসলেই কি তাহসানের জন্য পাত্রী খোঁজার দায়িত্ব নিয়েছেন আরিফিন শুভ? নাকি শুধুই মজার ছলে কথাগুলো।

জানতে শুভর সঙ্গে যোগাযোগ করা হলে দৈনিক আমাদের সময় অনলাইনকে তিনি বলেন, ‘তাহসান ভাইয়ের সঙ্গে আমার অনেক পুরোনো সম্পর্ক। তিনি আমাকে স্নেহ করেন, আবার আশকারাও দেন। সেই খুনসুটি থেকেই আমি, তার জন্য পাত্রী খোঁজার দায়িত্ব নিয়েছি। কাজ চালিয়ে যাচ্ছি, হাল ছাড়িনি।’

তাহলে হয়তো তাহসান ভক্তদের আর খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। হয়তো খুব শিগগিরই নতুন খবর শোনা যাবে।

এর আগে ২০০৬ সালের ৬ আগস্ট বিয়ে হয়েছিল তাহসান ও রাশিয়াথ রশিদ মিথিলার। আনুষ্ঠানিক এক ঘোষণার মাধ্যমে ২০১৭ সালের ২০ জুলাই তাহসান দীর্ঘ ১১ বছরের সেই সংসার জীবনের ইতি টানেন। এরপর থেকেই একাই আছেন এই প্রতিভাবান শিল্পী।

Loading