৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৮
শিরোনাম:

করোনা সংকটকালে বিভেদের রাজনীতি আরও বিধ্বংসী ও করোনা সংকটকালে বিভেদের রাজনীতি আরও বিধ্বংসী ও ভয়ংকর করে তুলবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, সবার ঐক্যবদ্ধ লড়াই হবে প্রাণঘাতি করোনাকে পরাজিত করার সবচেয়ে কার্যকর হাতিয়ার।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতি এক কঠিন লড়াইয়ে অবতীর্ণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন,এই লড়াইয়ে জিততে হবে। স্বাস্থ্যবিধি মেনে ধৈর্য ধরলে বিজয় হবেই ইনশাআল্লাহ।

কাদের আরও বলেন, নিজেদের অসহায় ভাববেন না, শেখ হাসিনার সরকার আপনাদের পাশে রয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা সংকট কোনো রাজনৈতিক ইস্যু হতে পারেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক মনিটর ও নির্দেশনা দিচ্ছেন। এ লড়াই সবার ঐকবদ্ধ থাকার লড়াই। এই লড়াই সবার বাঁচা মরার।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসে ইফতারসহ খাদ্য দ্রব্যে ভেজাল মেশানো থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার আহবান জানান। একই সঙ্গে কেউ খাদ্যসামগ্রীতে ভেজাল মেশালে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার সকালে তাঁর সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

Loading