রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি আড়তের ওই ১১ প্রতিষ্ঠানকে দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়, বিএসটিআই ও কৃষি বিপণন অধিদফতরের সহযোগিতায় র্যাব-৩ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
তিনি বলেন, পেঁয়াজ, রসুন ও বিশেষ করে আদার পাইকারী মূল্য সরকার দ্বারা নির্ধারিত রয়েছে। কিন্তু কারওয়ান বাজারের পাইকারি আড়তে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে।
পলাশ বসু বলেন, সরকার আদার পাইকারি মূল্য প্রতি কেজি দেড়শ টাকা নির্ধারণ করলেও কারওয়ান বাজারে ২০০ এর বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এছাড়া সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু, পেঁয়াজ, রসুনসহ অন্য নিত্যপণ্যও বিক্রি করা হচ্ছিল। দোকানগুলোতে মূল্য তালিকাও প্রদর্শন করেন নি ব্যবসায়ীরা। এসব কারণে ১১ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেয়া হয়েছে।
পবিত্র রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের কষ্ট লাঘবে নিয়মিত অভিযান চলবে।
![]()