৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৭
শিরোনাম:

জনপ্রিয় অভিনেতা ইরফান খান মারা গেছেন, বয়স হয়েছিল ৫৪ বছর (ভিডিও)

চলে গেলেন বলিউড অভিনেতা ইরফান খান। কোলনে ইনফেকশন নিয়ে মঙ্গলবার মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিনেতা।

Thank you for reading this post, don't forget to subscribe!

অভিনেতার শারীরিক পরিস্থিতি নিয়ে নানা রকম জল্পনা চলছিল মঙ্গলবার থেকেই। সেই জল্পনাই সত্যি প্রমাণিত হল। কাজে এল না তাঁর লক্ষ লক্ষ অনুরাগীর প্রার্থনা। মাত্র ৫৪ বছর বয়সেই চলে গেলেন অভিনেতা ইরফান খান। কোলনে ইনফেকশন নিয়ে গতকাল কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালের আইসিইউতে ভর্তি অভিনেতা ইরফান খান।

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইরফান খানের নিউরো এন্ডোক্রিন টিউমারে আক্রান্ত হওয়ার খবর সামনে আসে, এরপর দীর্ঘ সময় লন্ডনে চিকিত্সা চলেছে ইরফান খানের। গত বছর এপ্রিলে ভারতে ফিরেছিলেন অভিনেতা। ক্যানসার যুদ্ধে জয়ী হলেও তারপর থেকেই ইরফান খান নিয়মিত চিকিত্সার মধ্যেই ছিলেন, কিন্তু আচমকাই পরিস্থিতি বিগড়ে যায়।

গত শনিবারই মাতৃহারা হন ইরফান কান। ভিডিয়ো কলের মাধ্যমে শেষবারের মতো মায়ের দর্শন সেরেছিলেন অভিনেতা। মায়ের মৃত্যুর চারদিনের মাথাতেই চলে গেলেন অভিনেতা।

শারীরিক অসুস্থতার জন্যই দীর্ঘ সময় ধরে রূপোলি পর্দা থেকেও দূরে ছিলেন ইরফান। ক্যানসার জয় করে বক্স অফিসে ইরফানের কামব্যাক করেন। তাঁর শেষ ছবি ছিল আংরেজি মিডিয়াম। ১৩ মার্চ মুক্তি পেয়েছিল এই ছবি।

Loading