বুধবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসণ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ১৬৩ জন। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ৭ হাজার ১০৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ জন এবং এখন পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১৫০ জন।
Thank you for reading this post, don't forget to subscribe!স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, এপর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে ১৩৭ জন ঢাকা ডিভিশনের। গত ২৪ ঘণ্টায় যে ৮ জন যারা মারা গেছেন তাদের দুজন ঢাকার বাইরের। বাকি ৬ জন ঢাকার। যারা মারাগেছেন তাদের ৬ জন পুরুষ, দুইজন মহিলা। তাদের মধ্যে ৬০ বছরের উর্ধ্বে ৪, ৫০-৬০ বছরের মধ্যে ২, ৩১-৪০ বছরের মধ্যে ২ জন।
নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৭০৬টি। যা মঙ্গলবারের (২৮ এপ্রিল) তুলনায় ৯ দশমিক ২১ শতাংশ বেশি। পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৯৬৮টি নমুনা। যা মঙ্গলবারের (২৮ এপ্রিল) তুলনায় ১৬ দশমিক ৬৮ শতাংশ বেশি। আর এখন পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৫৯ হাজার ৭০১টি।
চিকিৎসা হচ্ছে যাদের তাদের ২৮ তারিখের তথ্য বিশ্লেষণ করলে সারাদেশের পরিসংখ্যান দেখা যায়, রোগ মুক্তির সংখ্যা ৩৮ জন। যাদের মৃদু লক্ষণ থাকে তারা বাসায় বসে হট লাইনে চিকিৎসাপত্র নেন। নিজেরে চিকিৎসা বিধি অনুযায়ী চলে। এতে তারা সুস্থ হয়ে যায়। সিমটম দেখার পর ১৪ দিন পরে একটা নমুনা ও ৭ দিন পর আরেকটি নমুনা নেয়া হয়। এসে নেগেটিভ আসলে তাকে সম্পূর্ণ সুস্থ বলে ঘোষণা করা হয়।
https://www.youtube.com/watch?v=KgiwN7ddb2U&feature=emb_logo
![]()