৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩০
শিরোনাম:

বলিউড তারকা ঋষি কাপুর আর নেই (ভিডিও)

বৃহস্পতিবার ভারতের মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।

Thank you for reading this post, don't forget to subscribe!

সংবাদমাধ্যমকে তাঁর বড় ভাই অভিনেতার রণধীর কাপুর তাঁর প্রয়াণের খবর জানান।

প্রায় দু’ বছর ধরেই ক্যানসারে ভুগছিলেন ঋষি কাপুর। বিদেশে এক টানা চিকিৎসার পর গত বছর দেশে ফেরেন তিনি। কিন্তু মাঝেমধ্যেই সংক্রমণ বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

সংবাদসংস্থার খবর, বুধবার সকালে শ্বাসকষ্ট বাড়ায় মুম্বাইয়ের এইচএনএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। একের পর এক মৃত্যুর খবরে দিশাহারা চলচ্চিত্র জগৎ।সময়টিভি

কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের দ্বিতীয় ছেলে ঋষির জন্ম ১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর। ১৯৭৩ সালে ডিম্পল কাপাডিয়ার বিপরীতে ‘ববি’ সিনেমার মাধ্যমে রূপালি জগতে নায়ক হিসেবে পা রাখেন তিনি। এর আগে রাজ কাপুরের স্মরণীয় সিনেমা ‘শ্রী ৪২০’ ও ‘মেরা নাম জোকার’-এ অভিনয় করেন শিশুশিল্পী হিসেবে।

অমর আকবর অ্যান্টনি, লায়লা মজনু, রাফো চক্কর, সারগাম, কর্জ, বোল রাধা বোল-সহ অনেক হিট সিনেমা করেছেন তিনি। ক্যানসারের শেষ পর্যায়ে মুক্তি পেয়েছে কাপুর অ্যান্ড সন্স, ডি-ডে, মুলক ও নট আউট। মুক্তির অপেক্ষায় আছে ‘দ্য বডি’।

ঋষির দুই সন্তান। এর মধ্যে ছেলে রণবীর কাপুর বলিউডের জনপ্রিয় অভিনেতা।

Loading