৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৯
শিরোনাম:

সাংবাদিক খোকনের মৃত্যুতে কুবিসাসের শোক

কুবি প্রতিনিধি, কৌশিক আহমেদ : প্রাণঘাতী করোনা ভাইরাসে দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) নেতৃবৃন্দ।
শোকবার্তায় কুবিসাসের নেতৃবৃন্দ বলেন, ‘সাংবাদিক হুমায়ুন কবির খোকন একজন দক্ষ গণমাধ্যমকর্মী হিসেবেই সারাদেশে পরিচিত ছিলেন। তিনি একজন দক্ষ ও যোগ্য সংগঠক এবং সংবাদকর্মী ছিলেন। খোকন সহকর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি সাংবাদিক গণমাধ্যমকর্মীদের দুঃসময়ে আস্থার প্রতীক হিসেবে কাজ করেছেন।’
এসময় কুবিসাস নেতৃবৃন্দ হুমায়ুন কবির খোকনের অকাল মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!