বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ওয়ান ইলেভেনে মইন উদ্দিন সংস্কার করতে গিয়ে দুই নেত্রীকে জেলে ঢোকাতে পেরেছে। তৃতীয় শক্তি আবিষ্কার করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। ফলে এদেশে এমন কিছু ঘটবে না যে আওয়ামী লীগ বা বিএনপির বাইরে গিয়ে তৃতীয় কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসবে। তাই টাক্সফোর্স গঠন করলে এই সরকারের পতন হয়ে যাবে এটা আমি মনে করি না।
Thank you for reading this post, don't forget to subscribe!সাবেক চিফ হুইপ বলেন, দেখুন কিটস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান কথা। এগুলো নিয়ে সমালোচনা করা বা পক্ষে-বিপক্ষে বলা ঠিক নয়। আমি মনে করি ফুটপাতের একজন বিজ্ঞ লোক যদি কোন কিছু নিয়ে সরকারকে সহযোগিতা করতে চায় তার কথায় যদি কোন সহযোগিতা আসে তাহলে তার কথাকে গুরুত্ব দেয়া উচিত।
বিএনপি নেতা বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী উনি জাতীয়তাবাদের পক্ষে কথা বলেন এই কারণে তার উৎপাদিত কিটস নেয়া যাবে না। এটা ঠিক নয়। বরং আওয়ামী লীগের কেউ কোন ওষুধ উৎপাদন করে তাহলে তারটাও নেওয়া উচিত। কারণ একটাই মানুষ টেস্ট করতে পারবে প্রাণে বেঁচে যাওয়ার সুযোগ তৈরি হবে। টাস্কফোর্স গঠন হলে এইগুলো হতো না।
জাতীয় ঐক্যের ডাক শুধু আমি আমার দল না দেশের যত রাজনৈতিক দল আছে অনিবন্ধিত দল আছে তারা সকলেই বলেছেন আসেন ঐক্যবদ্ধভাবে এই করোনা বিরুদ্ধে লড়াই করি। কিন্তু সরকার বলছে টাস্কফোর্সের প্রয়োজন নাই।
বৃহস্পতিবার প্রতিক্রিয়া চেয়ারপারসনের উপদেষ্টা একথা বলেন।
![]()