৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩১
শিরোনাম:

করোনা সংকটে পোশাকশিল্পের মালিকদের উদার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পোষাক শিল্পের মালিকদের পাশে সরকার রয়েছে, মালিকরা আশা করি শ্রমিকদের পাশে থাকবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ সকালে সরকারি বাসায় ব্রিফিংকালে একথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, দেশ ও জাতির এ সংকটকালে যারা নিবেদিত প্রাণ তাদের জাতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করবে। এ লড়াইয়ে ধৈর্য হারালে চলবে না, সরকার কর্মহীন মানুষদের পাশে আছে।

তিনি বলেন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন পর্যায়ে তালিকা অনুযায়ী যে ত্রাণ কার্যক্রম চলছে তাতে পরিবহনসহ অন্যান্য শ্রমিকদের অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।

Loading