কক্সবাজারের টেকনাফে দেখা দেয়া পোকা পঙ্গপাল নয়, ঘাসফড়িং প্রজাতির একটি পতঙ্গ। এটি পাতা খেলেও ফসল খায় না বলে নিশ্চিত করেছেন ঢাকা থেকে যাওয়া বিশেষজ্ঞ দলের সদস্যরা।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার সকালে টেকনাফের লম্বরী পাড়া এলাকায় পরিদর্শনে যান বিশেষজ্ঞ দলের সদস্যরা। এ সময় তারা সোহেল সিকদার নামে এক যুবকের বাগানে পোকায় কাটা গাছের পাতা পর্যবেক্ষণ করেন। পোকাটি এর আগেও দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে দেখা গেছে বলে জানান বিশেষজ্ঞরা।
কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মূল কুমার দত্ত বলেন, শুনেছিলাম টেকনাফের এই অঞ্চলে পঙ্গপালের দেখা মিলেছে। আসলে সরেজমিনে আমরা পোকাগুলোকে পর্যবেক্ষণ করে আমরা দেখেছি আসলে এটি বিধ্বংসী পোকা পঙ্গপাল নয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রেজাউল করিম বলেন, টেকনাফের এই পোকাটি আসলে ঘাসফড়িং এর একটা প্রজাতি।
![]()