৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩০
শিরোনাম:

পর্যায়ক্রমে তৈরি পোশাক ও বিভিন্ন শিল্প কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য বিধি মেনে পোশাক খাত খুলে দেয়া হবে। এর মধ্যে করোনা পরিস্থিতি যদি স্বস্তিদায়ক পরিস্থিতিতে আসে তবে পর্যায় ক্রমে অন্যগুলো খুলে দেয়া হবে। রোববার (০৩ মে) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘করোনা পরিস্থিতিতে শিল্প,ব্যাবসা প্রতিষ্ঠান সীমিত আকারে চালু রাখা সংক্রান্ত’ এক বৈঠক শেষে প্রেস ব্রিফিং এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Thank you for reading this post, don't forget to subscribe!

তাছাড়া নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত শ্রমিকরা যে যেখানে আছে তাকে সেখানেই অবস্থান করতে হবে। তাদের নিরাপদ ও স্বাস্থ্য সম্মত পরিবহনের ব্যবস্থা মালিকরা করবেন।

গার্মেন্ট কারখানাগুলোতে স্বাস্থ্য বিধি পর্যবেক্ষণের লক্ষ্যে একটি কেন্দ্রীয় পর্যবেক্ষণ কমিটিসহ শিল্প এলাকাভিত্তিক সাব কমিটি গঠন করে দেয়া হবে এবং কারখানাগুলোতে ছোট ছোট মেডিকেল টিম পাঠানো হবে। যারা প্রতিদিন কারখানা ও এর শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চত করবে। শ্রমিকদের স্বাস্থ্য বিষয়ক তথ্য জাতীয় কমিটিকে প্রতিদিন জানাবে। এতে যদি কোনো কারখানার শ্রমিকের স্বাস্থ্য করোনাভাইরাসের কারণে হুমকির সৃষ্টি করে তবে সেই কারখানা বিপদজনক বিবেচনায় সাটডাউন করে দেয়া হবে।

Loading