২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩২
শিরোনাম:

কলাপাড়ায় তুচ্ছ ঘটনায়নারীসহ আহত সাত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :  পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারীসহ কমপক্ষে সাতজন আহত হয়েছে। এদের মধ্যে নূরুল ইসলাম হালাদার,দুলাল হালাদার,চুন্নু হালাদার,নান্নু হালাদার,অজিতুন বেগমকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার চাম্পাপুর ইউনিয়নের বিনামকাঠি গ্রামে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আহত নূরুল ইসলাম হালাদার জানান, একই বাড়ির দুই চাচাতো ভাই ররি ও রাফসান এর মধ্যে টাকা চুরির ঘটনা নিয়ে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এক পর্যায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ রুপ নেয়। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

Loading