জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, কারওয়ান বাজার, মিরপুর-১১ কাঁচা বাজার, মিরপুর-৭ কাঁচাবাজার, মিরপুর-৬ কাঁচাবাজার, মিরপুর বড়বাগ কাঁচাবাজার, পীরেরবাগ কাঁচাবাজার, হাতিরপুল কাঁচাবাজার, কাঁঠালবাগান বাজার, নিউ মার্কেট কাঁচা বাজার, আজিমপুর কাঁচা বাজার, মালিবাগ বাজার, রামপুরা বাজার ও শাহজাহানপুর কাঁচাবাজারে তার নেতৃত্বে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!রোববারের অভিযানে তার টিমে প্রধান কার্যালয়ের উপপরিচালক মোঃ মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস এবং সহকারী পরিচালক রোজিনা সুলতানা ও ইন্দ্রানী রায় ছিলেন।
কাঁঠাল বাগান কাঁচাবাজার, হাতিরপুল কাঁচাবাজার, খিলগাঁও-তালতলা কাঁচাবাজার ও মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবদুল জব্বার মন্ডল, প্রণব কুমার প্রামাণিক ও মাহমুদা আক্তার।
এসব বাজারে প্রতিকেজি চায়না আদার খুচরা মূল্য ১৩৮-১৪০, চায়না রসুন ১১৫-১২০, দেশি রসুন ১০০-১০৫, দেশি পেঁয়াজ পাইকারি ৩৩-৩৮, খুচরা ৩৫-৪২, মসুর ডাল পাইকারি ১০৫-১১০, খুচরা ১১০-১১৫, বোল্ডার মসুর ডাল পাইকারি ৮০-৮৫, খুচরা ৮৫-৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।
![]()