৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩১
শিরোনাম:

মানুষকে সুরক্ষিত রেখে অর্থনীতির চাকা সচল রাখার চেষ্টা চলছে, বললেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রংপুর বিভাগের আট জেলার কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (৪ মে) বেলা ১১টায় ভিডিও কনফারেন্সে একথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান খোলা থাকলেও অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যেসব চিকিৎসকরা করোনার সেবা দিচ্ছে তাদের বিশেষ প্রণোদণা দেয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, যে রংপুর বিভাগ একসময় মঙ্গাপীড়িত এলাকা ছিল, সেই রংপুর বিভাগ এখন সবুজে পরিণত হয়েছে। প্রত্যেকটা জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য উৎপাদন হচ্ছে। সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।

তিনি বলেন, পবিত্র রমজান মাসে আপনারা আমার শহীদ বাবা-মা ও পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন। এছাড়া আমি দেশবাসীকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি।

Loading