৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৭
শিরোনাম:

ক্রিকেটারদের অনুদান সেই ৩১ লাখ টাকা কবে পাবে জনগণ

করোনা ভাইরাসে বিশ্ববাসীর সাথে ঘরবন্দী বাংলাদেশের মানুষও। তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে জাতীয় দলের ক্রিকেটাররা।

Thank you for reading this post, don't forget to subscribe!

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটারের সঙ্গে কিছু দিন আগে শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে খেলা আরও ১০ ক্রিকেটারসহ মোট ২৭ জন উদ্যোগে তহবিল গঠন হয়। সেই লক্ষ্যে এই ২৭ জন খেলোয়াড়দের প্রত্যেকে দান করছেন তাদের এক মাসের বেতনের অর্ধেক।

সবার অর্থ যোগ করে মোট টাকা দাঁড়িয়েছে ৩১ লাখ। মার্চ মাসের ২৫ তারিখ এই অর্থ সবাই দান করলেও এক মাসের বেশি সময় অতিবাহিত হবার পরেও সেই টাকা সাধারণ জনগণের মাঝে এখনো বিরতণ করা হয়নি।

এই টাকা কিভাবে সাধারণ জনগণের মাঝে পৌঁছানো হবে সেই সিধান্তই এখনো কেউ নিতে পারেনি। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর পক্ষ থেকেও এই টাকা বিতরণের কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যদিও এই কোয়াব নিয়েই ক্রিকেটারদের মাঝে দ্বন্দ রয়েছে।

একটি সূত্র জানিয়েছে, সেই ৩১ লাখ টাকা বর্তমানে জাতীয় টিমের এক ক্রিকেটারের কাছে গচ্ছিত আছে ।

তামিম, সাকিব, রহিম, রিয়াদ বা সাইফুদ্দিন তাদের নিজেদের স্থান থেকে মানুষের জন্য যতটুকু করা সম্ভব তা করে যাচ্ছে। ক্রিকেটারদের টাকার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা যোগ করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়ার বিষয়ে বিসিবি থেকে এক সিধান্ত হলেও তা এখনো সবুজ সংকেত পায়নি।

মানুষের কল্যাণে ক্রিকেটারদের দেয়া টাকা একমাস পার হবার পরেও বিলি-বন্টণ না হওয়াকে সমন্বয়হীনতা হিসাবে দেখে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছে।

করোনার কালো অধ্যায়ে একটু আলো জ্বালাবার চেষ্টায় ক্রিকেটারদের প্রয়াশটুকু দ্রুত বাস্তবায়ন হবে এমনটাই ভক্তদের চাওয়া।

Loading