৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৬
শিরোনাম:

করোনা মোকাবিলায় ‘সরকার কোথাও নেই, শুধু আছে টেলিভিশনে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব বলেন, সরকার কোথায় ? সরকার এখন রাস্তাতেও নেই। অর্থাৎ গোড়ায়-আগায়, মনে-গোপনে, কার্যালয়ে নেই। আপনি খেয়াল করে দেখবেন- এভরি বডি ইজ ইন দি টেলিভিশন, নো বডি ইজ এ্যানি হোয়ার। সংকট মোকাবিলায় বিরোধী দলকে নিয়ে ঐক্যবদ্ধ উদ্যোগ এবং স্বনামধন্য অর্থনীতিবিদদের নিয়ে ট্রাস্ক ফোর্স গঠন কথা বলেছি। কিন্কতু তারা কর্ণপাত করেনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

মির্জা ফখরুল বলেন, যেমন ধরেন- ড. রেহমান সুবহান, মির্জা আজিজুল ইসলাম, হোসেন জিল্লুর রহমান, দেবপ্রিয় ভট্টাচার্য্, ড. সালেহউদ্দিন, রাশেদ তিতুমীর সাহেব এনাদের কে ডেকে তো পরামর্শ নিতে পারতেন। কিন্তু সেটা তারা নেননি। স্বাস্থ্য খাতে একটা টেকনিক্যাল কমিটি করেছে। সেখানে দেখবেন অনেক বরণ্যে চিকিৎসক বাদ পড়েছে এবং এই ধরনের ভাইরাল ডিজিজের সঙ্গে যারা লেখাপড়া কাজ করেছেন তাদেরকে সম্পৃক্তই করা হয়নি। সেখানে দলীয়কলণ করা হয়েছে।

তিনি বলেন, ‘‘এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তাদের দূরদৃষ্টি একেবারেই নেই রাজনীতি বলেন বা রাষ্ট্র পরিচালনার প্রজ্ঞা সেই প্রজ্ঞারও অভাব। চরম উদাসীনতা এবং দাম্ভিকতা-অহংকার ছাড়া আর কিছুই তাদের কাছে নেই। যার ফলে আজকে যতই তারা বলুক তারা জনগনণর পাশে দাঁড়িয়েছে সেটা জনগণ মেনে নিতে পারছেনা।”

মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব একথা বলেন।

Loading