২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৫
শিরোনাম:

করোনায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ৭৯০, মৃত্যু ৩, কেউ সুস্থ হননি (ভিডিও)

বুধবার (৬ মে ) বুধবার (৬ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুলেটিনে জানানো হয়, করোনায় মোট মারা গেছেন ১৮৬ জন। আক্রান্ত হয়েছেন ১১৭১৯ জন। নতুন মৃতদের মধ্যে ২ জন পুরুষ এবং একজন নারী। ঢাকার ২ জন ও অন্য জেলার ১ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে ২জনের বয়স ষাটোর্ধ এবং একজনের বয়স ৪০ থেকে ৫০ এর মধ্যে।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘন্টায় মোট ৬৭৭১ জনের নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ৬২৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যা আগের তুলনায় ৯.২৮ শতাংশ বেশি। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৯ হাজার ৬৪৬ জনের।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। পরে ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

https://www.amadershomoy.com/bn/2020/05/06/1138059.html

Loading