৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৭
শিরোনাম:

কাকে সুযোগ দিতে শপিংমল খুলে দেয়া হচ্ছে, প্রশ্ন মির্জা ফখরুলের

বিএনপি মহাসচিব বলেন, ‘ ঈদের কথা বলে ১০ মে থেকে দোকান-পাট খুলছে পারস্পরিক দূরত্ব ও অন্যান্য প্রতিপালন সাপেক্ষে- এটা আমাদের কাছে বোধগম্য না।

Thank you for reading this post, don't forget to subscribe!

মির্জা ফখরুল বলেন, শপিং মল খুলে দিচ্ছেন খুব ভালো কথা। ঈদে যে মানুষগুলো কাজ করে, কাঁপড় তৈরি করে, কেনা –বেঁচা করে ছোট-বড় ব্যবসায়ী তাদের জন্য দরকার প্রয়োজন আছে। সেটা কী আমার মানুষের জীবনের বিনিময়ে। একটা মাস কি সেটা নিয়ন্ত্রণ করা যেতো না। আসলে সরকার ব্যর্থ হয়েছে। , সমাজিক দূরত্ব বজায় রাখার ব্যর্থতার কারণে আজকে দেশকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছে।”

তিনি বলেন, ‘‘ সরকার যে শাটডাউন তুলে নিচ্ছে, এতে করে যে ভয়ংকর পরিস্থিতির দিকে যাচ্ছে-এটা কেনো করছে? আমাদের কাছে মনে হয়, তাদের অজ্ঞতা, উদাসীনতা এবং জনগণের কাছে যে জবাবদিহিতা নেই একারণে এটা করতে তারা সমর্থ হচ্ছে। যদি সত্যিকার অর্থে জনগণের নির্বাচিত সরকার থাকতো তাহলে কিন্তু এটা করা সম্ভব হতো না।”

মির্জা ফখরুল বলেন‘, মানুষের জীবন-জীবিকা দুইটাই যেমন রাখতে হবে ঠিক, সংক্রামণ যেহেতু এখনো উধর্বমুখী, সেহেতু আরো কিছুদিন ধরে অবরুদ্ধ সমাজিক দূরত্ব নীতিমালা কঠোরভাবে পালন করা উচিত ছিলো।

তিনি বলেন, কারখানাগুলো এমন ভাবে খোলা যেতে পারতো যে, ধীরে ধীরে একটা কারখানায় সকল ব্যবস্থাকে নিশ্চিত করে, শ্রমিকদের যে স্বাস্থ্য নিরাপত্তা সেটা নিশ্চিত করেই কারখানাগুলো করা যেতো। সেটা তো করা হয়নি।

কোনো রকমের কোনো দূরদর্শিতার প্রমাণ সরকারের দেখতে পাইনি।প্রতিটি ক্ষেত্রে তাদের অদূরদর্শিতা, সমন্বয়হীনতা এবং চরম উদাসীনতা এখানে প্রমাণ হচ্ছে।

সাংবাদিকদের একথা বলেন বিএনপি মহাসচিব এ কথা বলেন।

Loading