৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৮
শিরোনাম:

কয়েক সপ্তাহে দেশে ফিরছেন ২৮ হাজার ৮৪৯ জন প্রবাসী কর্মী, স্বাস্থ্য সনদ না আনলেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন

এ তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, এখন ঢাকা ও বিভিন্ন জেলায় আমাদের কোয়ারেন্টাইন সক্ষমতা বেড়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার ৫ম আন্তমন্ত্রণালয় সভা শেষে ভিডিও বার্তায় মন্ত্রী বলেন, বিদেশ থেকে কোয়ারেন্টাইন শেষ করে অথবা স্বাস্থ্য সনদ নিয়ে এলে বিমান বন্দর কম সময়ে প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এতে উভয়পক্ষের জন্য ভালো হয়।

করোনাভাইরাসের কারণে বিদেশে আটকেপড়া প্রবাসী কর্মীদের দেশে ফিরিয়ে আনবো এতে কোনো সন্দেহ নেই।

আমরা তাদের আনার ব্যবস্থা করছি। আবার কোনো কোনো দেশ তাদেরকে পাঠাতে চাচ্ছে।

বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে অনেকে দেশে ফিরছেন। আমাদের দেশের কোয়ারেন্টাইন ব্যবস্থা যাচাই-বাছাই করে তাদের আমরা ফেরত আনছি।

প্রবাসীদের মৃতদেহ এই সময়ে না আনার অনুরোধ করে মোমেন বলেন, মধ্যে প্রাচ্যের দেশগুলোতো করোনায় মৃতদেহ দিবেনা। ধর্মীয় রীতি অনুসারে তারাই সেখানে সমাহিত করবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়োম অনুযায়ী কারো মৃতদেহ আনলেও খুলে দেখার সুযোগ নেই। বিশেষ কোয়ারেন্টাইন ব্যবস্থায় থাকায় সেটি না খোলাই নিরাপদ। এতে ঝুঁকি এড়ানো যায়।

Loading