৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৮
শিরোনাম:

ঢাকায় ফিরছে মানুষ, বাড়ছে যান চলাচল, সামাজিক দূরত্ব ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা শিথিল (ভিডিও)

দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকার আসছে মানুষ, দূর পাল্লার বাস ও গণপরিবহণ বন্ধ থাকলেও, ট্রাক, অটোরিকশা, টেম্পু, হোন্ডা, মালবাহী গাড়িতে আসছে মানুষ। দরকার-অদরকারে আসা এসব মানুষকে সামলাতে হিমশিম খাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। আর ঢাকার ভেতরে ঘর থেকেও বের হচ্ছেন অনেকে। ডিবিসি টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

এতে বেড়েছে যানবাহন চলাচল। এমন অবস্থায় অনেকটাই ঢিলেঢালে লকডাউন পরিস্থিতি। যদিও নির্দেশনা অনুযায়ী সবাইকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ সদস্যরা।

অকারণে ঢাকায় প্রবেশের চেষ্টা করলে দেয়া হচ্ছে মামলা, করা হচ্ছে সতর্ক।  সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আগের চেয়ে অনেক শিথিল। চ্যানেল২৪

রাজধানীর প্রবেশ পথগুলোতে জনসাধারণ ও যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীকে। কোথাও কোথাও ভীড় দেখে বোঝার উপায় নেন, ঘরে অবস্থানের সুযোগ করে দিতে দেশে সাধারণ ছুটি চলছে।

কেউ কেউ আবার মনে করছেন পুলিশের অনুপস্থিতি নয়, গত সপ্তাহে বেশকিছু কল কারখানা খুলে দেয়ায় এবং রমজান মাসে ইফতারের সময় কিছু খাবারের দোকানকে কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেয়ার ফলে মানুষের আচরণে শিথিলতা এসেছে। বিবিসি বাংলা

আর একদল মনে করেন, পুলিশ সদস্যদের মধ্যে করোনাভাইরাস আক্রান্তের হার দিন দিন বাড়ার কারণে তারা শুরুর দিকে যেরকম সক্রিয় ভূমিকা পালন করছিলেন, বর্তমানে ততটা সক্রিয় ভূমিকা পালন করছেন না।

Loading