৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৮
শিরোনাম:

আমলাতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রীর রেশন কার্ড প্রকল্প মুখ থুবড়ে পড়েছে: মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি আরো বলেন, বাংলাদেশ সম্পূর্ণই আমলাতন্ত্রের হাতে বন্দী। যার ফলে কোভিড-১৯ চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা দূরে থাক, প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ নাই। পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নাই।

Thank you for reading this post, don't forget to subscribe!

দেশের মানুষের ভাগ্য ভাল যে শতকরা ৮০ ভাগ করোনা রোগীকে হাসপাতালে যেতে হয় না। আর যদি যেতেই হয় তবে ভেন্টিলিটারের অভাবে ঐ রোগীদের কি অবস্থা হতো তা বোঝা যেত।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রী ব্রিফিং-এ বলেছেন খোদ যুক্তরাষ্ট্রেই ভেন্টিলিটারের অভাব রয়েছে! সেখানে কত হাজার আক্রান্ত, আর কতজন মারা যাচ্ছে তার হিসাব আছে কি স্বাস্থ্য মন্ত্রীর।

চিকিৎসকদের পিপিই ও এন-৯৫ মাস্ক সরবরাহ নিয়ে প্রতিদিন ব্রিফিং-এ বলা হচ্ছে লাখ লাখ পিপিই, কীট আছে। সরবরাহও করা হচ্ছে। কিন্তু ঐ পিপিই-র অভাবে যখন চিকিৎসক-নার্স, স্বাস্থ্যকর্মী মারা যান, আক্রান্ত হন তার কি উত্তর।

মেনন বলেন, সুচিকিৎসা বলতে বোঝায় চিকিৎসা সেবার সাথে জড়িত প্রতিটি প্রয়োজনীয় সামগ্রীর যথাযথ সরবরাহ- যেমন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা, সেবিকাদের যথাযথ কার্যকরী ভূমিকা, পরিস্কার-পরিচ্ছন্নতা, অক্সিজেনসহ অন্যান্য কিছু ব্যবস্থার লেভেল অনুযায়ী জনবল ব্যবস্থা রাখা।’ আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর তা রেখেছেন কি? জাগরণ।

Loading