২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩১
শিরোনাম:

লকডাউনের মধ্যে ঢাকায় আসছে মানুষ, ব্যস্ত হয়ে উঠছে রাজধানী, বাড়ছে গাড়ির চাপ

রাজধানীতে ক্রমশ বাড়ছে মানুষ, ঢাকায়ও মানুষের ঘরে থাকার প্রবণতা কমছে। নানান প্রয়োজনে-অপ্রয়োজনে তারা বাইরে বের হচ্ছেন। ফলে বাড়ছে যান চলাচলও। রিকশা চলাচলও চোখে পড়ার মতো। সময় ও ডিবিসি টিভি ও চ্যানেল২৪

সামাজিক দূরত্ব মানার বালাই নেই বললেই চলে। এতে করে বাড়ছে করোনা সংক্রণের ঝুঁকি। এসব দেখভালে আইন-শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মাঠে রয়েছে। যদিও সম্প্রতি তাদের উপস্থিতি কম।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রতি মুহূর্তে ঢাকায় ফিরছে ও ঢুকছে মানুষ। রাজধানীর প্রতিটি প্রবেশমুখে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করে যুক্তিযুক্ত মনে করলে তবেই প্রবেশ করতে দিচ্ছে।

চ্যানেল২৪ বলছে, লকডাউন উপেক্ষা করেই কর্মস্থলমুখী মানুষের এই স্রোত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। অতিরিক্ত ভাড়া, জীবনের ঝুঁকি সব মাথায় নিয়েই ছুটছে মানুষ। তবে এসব যাত্রী যারা পরিবহণ করছেন, তাদের গুনতে হচ্ছে চাঁদা। যার পেছনে আছে একটি চক্র। এম্বুলেন্স, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি, ভ্যান ও টেম্পুতে করে তারা ফিরছেন।

Loading