শনিবার সকালে পরিবহন চালুর দাবিতে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টা থেকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় তারা পরিবহন চালুর দাবি জানান। আন্দোলনরত শ্রমিক আরিফ হোসেন বলেন, ‘আমরা করোনাতে মরবো না। মরবো ভাতের অভাবে। কারণ ঘরে চাল নেই। গাড়ি বন্ধ, পরিবার নিয়ে এভাবে কয়দিন থাকা যায়?’
Thank you for reading this post, don't forget to subscribe!মহাখালি টাঙ্গাইল-ময়মনসিংহ বাস টার্মিনালে কর্মরত আছে হাজার হাজার শ্রমিক। এরা কেউ কেউ বাসের চালক, হেলপার, মেকানিক ও অন্যান্য কাজের সঙ্গে জড়িত। এদের ছাড়া একদিনও চলে না বাস। গাবিতলিতে আছে আরো বেশি শ্রমিক। এখান থেকে রাজধানীর গণপরিবহন চলাচল করে। এছাড়া সায়দাবাদ, যাত্রাবাড়ি, গুলিস্তান থেকেও রাজধানীতে গণপরিবহন চলাচল করে।
গাবতলি, গুলিস্তান, সায়দাবাদ ও যাত্রাবড়িতে খবর নিয়ে জানাগেছে বেশ কষ্টেই দিন যাপন করছে পরিবহন শ্রমিকরা। প্রায় দুই মাস ধরে বসে আছেন তারা। কোনো ধরণের আয় নেই তাদের। শ্রমিকরা বেশির ভাগই দিন হিসেবে কাজ করেন বাসে। এত দিন বসে থেকে জমানো টাকাও শেষ এই সব শ্রমিকদের।
বড় বড় বাস কম্পানির শ্রমিকরাও ভালো নেই। নাম প্রকাশে অনিচ্ছুক বড় বড় বাস কম্পানির শ্রমিকরা জানান, মালিকরা প্রথম দিকে কিছু আর্থিক সহায়তা করলেও তা এখন বন্ধ। এই অবস্থায় পরিবার নিয়ে পথে নামার সময় হয়েছে তাদের।’
সূত্র বলছে, সারাদেশে শ্রমিক আছে ৭০ লাখ। এই শ্রমিকদের পাশে এই দুর্দিনে কেউ আসেনি বলে অনেকে ক্ষোভও ঝেড়েছেন। অভিযোগ করেন, বিভিন্ন সময় শ্রমিকদের কল্যানে তোলো অর্থ তাদের জন্য ব্যবহার করা হচ্ছে না। এই অর্থ এখন শ্রমিকদের জন্য কেনো ব্যবহার করা হচ্ছে না।
তবে এ বিষয়ে শ্রমিক নেতারা বলেন, টাকা উঠতো এটা সবাই যানে। তবে কার কাছে আছে? কে কি করেছে এটা বলতে পারবে সভাপতি ও সাধারণ সম্পাদক। এ বিষয়ে তারা কিছু জানেনা বলে সাফ জানিয়ে দেন।
![]()