শনিবার (৯ মে) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি নিয়ে বুলেটিন এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা.নাসিমা সুলতানা।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি জানান, করোনায় মোট মারা গেছেন ২১৪ জন। ২৪ ঘণ্টায় সুস্থ ৩১৩, মোট সুস্থ হয়েছেন ২৪১৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৩৭৭০ জন। মৃতদের মধ্যে সবাই পুরুষ। বয়সভিত্তিক বিশ্লেষণে ৭১ থেকে ৯০ বছর বয়সের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ১ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫২৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় ৫৪৬৫ জনের। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ১৬ হাজার ৯১৯ জনের। ৩৫টি ল্যাবরেটরিতে এ নমুনা পরীক্ষা করা হয়।
ডা.নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ১৯৬ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ২ হাজার ১১৭ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৩ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১৪৩ জন। সুস্থতার হার ৯১ দশমিক ৮ শতাংশ এবং মৃতের হার ৮ দশমিক ২ শতাংশ। শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫ শতাংশ ও সুস্থতার হার ১৭ দশমিক ৫ শতাংশ।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। পরে ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
![]()