প্রতি ঈদেই ভক্তদের নতুন নতুন সিনেমা উপহার দেন বলিউড সুপারস্টার সালমান খান। এবারের ঈদেও নিজের নতুন সিনেমা ‘রাধে: ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড কপ’ ছবিটি ভক্তদের উপহার দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু করনা ভাইরাসের কারণে এবার তা সম্ভব হচ্ছে না। তবে শোনা যাচ্ছে অনলাইন প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
Thank you for reading this post, don't forget to subscribe!ভারতীয় গণমাধ্যম সুত্রে পাওয়া খবরে জানা যায়, করোনায় বিপর্যস্ত বলিউডের অনেক ছবি ওটিটি প্লাটফর্মে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর এ পথ ধরেই ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে সালমানের ‘রাধে : ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড কপ’। অনলাইন এই প্লাটফর্মে ছবিটির মুক্তির জন্য ২৫০ কোটি রুপি দাবি করা হয়েছে। তবে অনলাইনে ছবিটি মুক্তি পাচ্ছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
সালমান খানের ব্যবসা বিষয়ক ব্যবস্থাপক জর্ডি পারেল জানান, ‘রাধে: ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড কপ’ টিম ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি দেবে কিনা সেটি বিবেচনা করছে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। কেননা ছবিটির এখনও কিছু অংশের শুট বাকি রয়েছে।
প্রভুদেবা পরিচালিত ‘রাধে: ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড কপ’ ছবিটি প্রযোজনা করছেন সালমান খান ও তার ভাই সোহেল খান। ছবিতে সালমান খানের বিপরীতে রয়েছেন দিশা পাটানি।
![]()