৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৮
শিরোনাম:

গুজব ও অপপ্রচার ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, জীবন ও জীবিকার চাকা সচল রাখতে সরকার কিছু কিছু ক্ষেত্রে সাধারণ ছুটি শিথিল করেছে। কিন্তু এক শ্রেনীর মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অনলাইনে গুজব ছড়াচ্ছে। কোন ঘটনা না ঘটলেও তা রটানো হচ্ছে। এসকল গুজব ও অপপ্রচার উদ্দেশ্যমূলক।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, এবারের ঈদে দলীয় নেতাকর্মীরা শপিং না করে গরীব অসহায় ও কর্মহীনদের মাঝে অর্থ বিতরণ করুন। ঈদে কেনাকাটায় সংযম ও পরিমিতিবোধ বজায় রাখার জন্য বিত্তবান ও ধনাঢ্য ব্যক্তিবর্গের প্রতিও আহবান জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সারা দিয়ে যারা ঘরে আছেন ও স্বাস্থ্য বিধি মেনে চলছেন তাদের জানাই ধন্যবাদ।

ওবায়দুল কাদের বলেন, সরকারের বিরুদ্ধে বিষোদগার না করে এ সংকটকালে মির্জা ফকরুল ও তাঁর দল বিএনপিকে জনগণের পাশে দাঁড়িয়ে করোনা প্রতিরোধে মানবিক দায়িত্ব পালনের আহবান জানান।

করোনা যোদ্ধাদের প্রতি তিনি বলেন, আপনারা দেশ জাতির আশার আলো। সম্মুখ সারির যোদ্ধা। সাহসিকতার
সাথে কাজ করুন। আপনাদের পরিবারের সুরক্ষায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পাশে আছে।

শনিবার সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

Loading