৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩০
শিরোনাম:

করোনার সংক্রমণের ঝুঁকি এড়াতে ঈদে অনলাইনে শপিং করুন : ওবায়দুল কাদের

ত্রাণ কার্যক্রমে অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, সরকার কঠোর অবস্থানে আছে বলেই সামান্য অপরাধ করলেও কেউ রেহাই পাচ্ছে না।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, ইতিমধ্যে সকল অনিয়মের বিরুদ্ধে আইনগত,প্রশাসনিক ও দলীয় ব্যবস্হাগ্রহন তারই প্রমাণ।

কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১ দশকে বাংলাদেশ যেই অর্থনৈতিক সমৃদ্ধি ও সক্ষমতা অর্জন করেছে। তার কারনেই এই সংকটকালে এত বিপুল পরিমান প্রণোদনা ও ত্রাণ সহায়তা প্রদান সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে রোগী দেখা ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসা সেবা পরিস্থিতির কারনে সীমিত হয়ে পড়েছে,এতে সাধারণ রেগীরা অন্যান্য রোগের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি স্বাস্থ্যবিধী মেনে এবং সুরক্ষা সামগ্রী ব্যবহার করে প্রতিদিন সামান্য সময়ে প্রাইভেট চেম্বারে রোগী দেখার জন্য চিকিৎসকদের প্রতি আহবান জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনার এই সংকটে প্রায় ১ লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ১ কোটি মানুষকে রেশনের আওতায় আনা হয়েছে। ৫০ লাখ মানুষকে নগদ সহায়তা প্রদান সমসাময়িক বিশ্বে নজিরবিহীন।

Loading