আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা দেশের যে কোনো দুর্যোগে আর্ত মানবতায় সবার আগেই মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন অসহায় মানুষের পাশে।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, একটি মতলবি মহল ত্রাণ বিতরণ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান ওবায়দুল কাদের।
বাংলাদেশের মানুষের জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ ছুটি কিছু কিছু ক্ষেত্রে শিথিল করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যারা মনে করছেন এ সিদ্ধান্ত ভুল, তাদেরকে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করতে হবে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের দিকে চেয়ে বিষয়টি বিবেচনা করার অনুরোধ রইলো।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত সরকার ৪ কোটি মানুষের মাঝে সহায়তা পৌঁছে দিয়েছে। ৬৪ টি জেলায় প্রায় দেড় লাখ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। ১ কোটি মানুষকে রেশনের আওতায় আনা হয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনা মহামারির সময়ে মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ঘটতে পারে বলে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবরে দেখা গেছে। এমনকি লক্ষ্মণও দেখা যাচ্ছে। এডিস থেকে মুক্তি পেতে সামাজিক সচেতনতা জরুরী। সে ক্ষেত্রে ঘর বা বাড়ির আশপাশে পানি না জমে সেটি খেয়াল রাখতে হবে।
বুধবার সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
![]()