২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৭
শিরোনাম:

দেশে করোনায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ১১৬২, মৃত্যু আরো ১৯ জন (ভিডিও)

বুধবার (১৩ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি জানান, করোনায় মোট মারা গেছেন ২৬৯ জন। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৭ জন নারী। জেলাভিত্তিক বিশ্লেষণে ঢাকার ১৩ জন ও অন্যান্য জেলার আছে ৬ জন।

তিনি জানান, ৪১ ল্যাবে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে ৭৮৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ৭৯০০ জনের। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৪৪ হাজার ৫৩৮ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৭৮২২ জন।

ডা. নাসিমা সুলতানা গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৩ হাজার ৩৬১ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ১৫০ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৩ হাজার ৮৪৫ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৬ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১ হাজার ৩৩২ জন।

বিশেষ শিশু, বয়স্ক ব্যক্তি এবং সংক্রামন ব্যাধিতে যারা ভুগছেন তাদের প্রতি বিশেষ যত্ম নিতে পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে মানষিক স্বাস্থ্যের দিকে নজর রাখতে বলেন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Loading