নইন আবু নাঈমঃ বাগেরহাটের শরণখোলায় করোনায় কর্মহীন হয়ে পড়া ৬ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সৌদি প্রবাসী বিএনপি নেতা ফরিদ উদ্দিন মানিক । (১৩ মে) বুধবার সকালে উপজেলার হাসপাতাল রোডস্থ নিজ বাস ভবনের সামনে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তার পরিবার ও স্থানীয় বিএনপি।
Thank you for reading this post, don't forget to subscribe!খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক তালুকদার, ডাক্তার শফিকুল ইসলাম (বাবুল), যুবদল নেতা নাজমুল আহসান শিমুল গাজী, ইউনিয়ন বিএনপি নেতা আবু হানিফ, সাবেক যুবদল নেতা আমিনুর ফকির, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম শাহিন, জাহিদ হাসান, রাব্বি, ইব্রাহিম, বাবু, সুমন, নয়ন ও আরিফ । খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল, আলু ও তেল ।
![]()