২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৫
শিরোনাম:

বেতন-ভাতার দাবিতে রাজধানীর মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

আজ শনিবার সকাল ১০টায় মহাখালী-বনানীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

শ্রমিকরা জানান, কারও এক মাস কারও দুই মাসের বেতন বকেয়া। অনেকের বাসায় বাজার নেই। কেউ বাসা ভাড়া দিতে পারছেনা। আর কিছুদিন পর ঈদ। মালিক পক্ষকে বারবার বলা হলেও তারা গুরুত্ব দিচ্ছেনা। আন্দোলনের ব্যাপারেও বিজিএমইএকে জানানো হয়েছে। করোনার মধ্যে বাধ্য হয়ে শ্রমিকরা রাস্তায় নেমেছে।

বনানী থানার ওসি নূরে আলম বলেন, অ্যাপারেলস নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা বেতন ভাতার দাবিতে রাস্তা অবরোধ করেছেন। শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া চেষ্টা চলছে। গার্মেন্টসটির এই বেতন ভাতা বকেয়ার বিষয়টি নিয়ে বিজিএমইএ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদফতর এবং কারখানার মালিকপক্ষ বৈঠক হলেও সমাধান হয়নি। মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

Loading