৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৭
শিরোনাম:

করোনা টিকা’ তৈরি করল ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো

গোটা বিশ্বের ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলো করোনা টিকা তৈরিতে উঠে পড়ে লেগেছে। বেশকিছু টিকা ইতিমধ্যেই প্রয়োগ করা হয়েছে মানবদেহে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এবার নয়াদিল্লিতে বিশ্বের ২ নম্বর সিগারেট কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো জানায়, তারাও তৈরি করে ফেলেছে সম্ভাব্য করোনা টিকা। তামাক পাতা থেকে পাওয়া প্রোটিন দিয়ে এ টিকা তৈরি হয়েছে। প্রাথমিক পরীক্ষায় ভালো ফল মেলার পর এবার তারা মানুষের ওপর এ টিকা প্রয়োগে প্রস্তুত বলে জানায়। লাকি স্ট্রাইক সিগারেট নির্মাতা জানিয়েছে, মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের থেকে এই টিকা পরীক্ষার সবুজ সংকেত মিললেই মানুষের ওপর প্রথমপর্যায়ের পরীক্ষা শুরু হবে।

গত এপ্রিলে এ কোম্পানি জানিয়েছিল, তামাক পাতা থেকে তারা করোনা টিকা তৈরি করছে তখন বিতর্ক শুরু হয়েছিল। কিন্তু পিছিয়ে আসেনি এই সংস্থা। তারা জানায় সরকারি সংস্থার সাহায্য ও ঠিকমত প্রস্তুতকারী মিললে তারা সপ্তাহে ১ থেকে ৩ মিলিয়ন টিকা তৈরি করতে পারবে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, করোনার টিকা বাজারে আসতে আরও ১২-১৮ মাস সময় লেগে যাবে। ১২টার সময় সংবাদ

Loading