৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৫
শিরোনাম:

মাশরাফির ১৮ বছর বয়ে বেড়ানো ব্র্যাসলেট নিলাম, ভিত্তিমূল্য ৫ লাখ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার খুব প্রিয় এক সঙ্গী তার হাতের ব্র্যাসলেট। সিলভারের এই ব্র্যাসলেটটি তিনি ১৮ বছর ধরে হাতে দিয়ে আছেন। ক্রিকেটাঙ্গনে চলার পথের শুরু থেকেই ওটা তার ডান হাতে পরা আছে। ক্রিকেট ভক্ত কিংবা মাশরাফি ভক্ত কারোরই সেটা দৃষ্টি এড়ায়নি। এতোদিনের এই স্মৃতি করোনা সেবায় দিয়ে দিচ্ছেন ম্যাশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

অনলাইন প্লাটফর্ম ‘অকশান ফর অ্যাকশন’ শনিবার বিকাল সাড়ে চারটায় নিলামের ঘোষণা দিয়েছে। আর নিলাম শেষ হবে আগামীকাল রোববার রাত সাড়ে দশটায়। ৫ লাখ টাকা ভিত্তিমূল্যে শুরু হয়ে সর্বোচ্চ দাম হাঁকিয়ে যে কেউই কিনে নিতে পারবেন মাশরাফির স্মৃতির টুকরাটি। এটা বিক্রির পুরো অর্থ যাবে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের সেবায়।

৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারে কখনোই মাশরাফিকে ব্র্যাসলেট ছাড়া কেউ খেলতে দেখেনি। তাই তো তিনি বলেছেন, এটা শুধু একটা ব্র্যাসলেট নয়, আমার জীবনের অংশ।

মাশরাফির বর্ণাঢ্য ক্যারিয়ারের বিভিন্ন ভিডিও ফুটেজ মিলিয়ে একটি ভিডিও বানিয়ে সেটা আপলোড করে ‘অকশান ফর অ্যাকশান’ লিখেছে- আইটেম কোড: #এমবিএম০০১। আইটেম : মাশরাফি বিন মর্তুজা দেশের এই দুর্যোগের সময় নিয়ে আসছে তার ১৮ বছরের ক্রীড়াপথের সঙ্গী, এই ব্রেসলেটটি। এই আইটেমটির সর্বনিম্ন মুল্য: ৫ লক্ষ টাকা। বিডিং শেষ হবে : রবিবার (১৭ই মে) রাত ১০:৩০ থেকে শুরু হওয়া লাইভে।

Loading