২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৫
শিরোনাম:

কলাপাড়ায় প্রতিবেশির হামলায় মা-ছেলে ও মেয়ে আহত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৬ মে।। পটুয়খালীর কলাপাড়ায় গরুতে কৃষি ক্ষেতের ফসল নষ্ট করার প্রতিবাদ করায় প্রতিবেশির হামলায় একই পরিবারের মা, ছেলে ও মেয়ে আহত হয়েছে। এর মধ্যে আহত কুলসুম বেগম
(৪৫) কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তার ছেলে আবু হানিফ (২১) ও মেয়ে মোসা.রাহিমা (১৫) কে প্রথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরের দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আহত কুলসুস বেগম জানান, একই এলাকার তার চাচাতো দেবর দেলোয়ার হাওলাদারের গরু ছাগলে প্রায়ই কৃষি ক্ষেতের ফসল নষ্ট করে আসছে। এ নিয়ে শনিবার দুপুরে কথা কাটাকাটির এক পর্যায় তার ছেলে ফেরদৌস ও
সহযোগী শহিদ হামলা চালায়। এতে সে ও তার ছেলে মেয়ে আহত হয়। এ বিষয়ে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে আহত কুলসুম বেগম জানিয়েছেন। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বিষটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Loading