৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৮
শিরোনাম:

তালিকা এমন ভাবে করা হয়েছে প্রতিষ্ঠানের মালিকের নাম আছে কর্মচারীর নাম নেই : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন,যারা তালিকা করছেন তাদের নিজস্ব লোক আত্মীয়-স্বজনদের নাম তালিকায় দিচ্ছেন। গরিব মানুষের নাম তালিকা থাকে না।

Thank you for reading this post, don't forget to subscribe!

রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ লক্ষ লোককে ১২৫৭ কোটি টাকা দেবেন। আমরা এখন খবর দেখছি সরকারের লোকেরা প্রতি জনের কাছ থেকে ৫০০ টাকা রেখে দুই হাজার টাকা দিচ্ছে।

তিনি বলেন, এটা কোন কাজ হতে পারে।তাহলে কোন পরিস্থিতি বিরাজ করছে একবার চিন্তা করুন। এটা তো জনগণের টাকা। সরকার কিংবা আওয়ামী লীগের টাকা নয়।মহাদুর্যোগের মধ্যেও গরিব অসহায় মানুষের টাকা আত্মসাৎ করা হলে তাহলে তারা কোথায় যাবে। তারা তো না খেয়ে মারা পড়বে।

রোববার সকালে ময়মনসিংহের পাইথোলিন ইউনিয়নে জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ডাক্তার মোফাখখারুল ইসলাম রানার উদ্যোগে ত্রাণ বিতরণ করেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন,বিএনপির নেতাকর্মীরা পকেটের টাকা দিয়ে সারাদেশে অসহায় গরীব মানুষকে প্রাণ দিচ্ছে। আমরা এমনিতেই বিপদে আছি। আমাদের রাস্তা দেখলি গ্রেপ্তার করা হয়। গুম করে নিয়ে যায়।এই অবস্থার মধ্যেও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যতই বিপদ আসুক অসহায় মানুষদের পাশে থাকতে হবে।

Loading